Wednesday, June 24, 2026
Home কর্পোরেট এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭ শতাংশ নগদ এবং ৪ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

বুধবার (২৪ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ। সভায় পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, ঊর্ধ্বতন নির্বাহী এবং শেয়ারহোল্ডাররা অনলাইনে অংশগ্রহণ করেন।

সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন এবং বহিঃনিরীক্ষকের প্রতিবেদন সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়।

চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ বলেন, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও এনসিসি ব্যাংক শক্তিশালী আর্থিক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি জানান, বিভিন্ন আর্থিক সূচকে ইতিবাচক অগ্রগতি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মানদণ্ড পূরণের মাধ্যমে ব্যাংকটি দেশের শীর্ষ টেকসই ব্যাংকগুলোর মধ্যে স্থান করে নিয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, ৩৩ বছরের যাত্রায় এনসিসি ব্যাংক গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ব্যাংকের ভবিষ্যৎ কৌশল হিসেবে ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ, টেকসই অর্থায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম জোরদারের কথা উল্লেখ করেন।

তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সেবা, কিউআরভিত্তিক লেনদেন, ক্যাশলেস ব্যাংকিং এবং উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংক কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments