Thursday, July 23, 2026
Home পুঁজিবাজার শেয়ারপ্রতি ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ‍তিতাস গ্যাস

শেয়ারপ্রতি ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ‍তিতাস গ্যাস

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ২০২৪-২৫ অর্থবছরের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রতিটি শেয়ারের বিপরীতে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে (হাইব্রিড সিস্টেম) অনুষ্ঠিত সভায় একই সঙ্গে কোম্পানির পঞ্চম বিশেষ সাধারণ সভাও (ইজিএম) অনুষ্ঠিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এজিএমে আলোচ্য অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি সরকারের ইক্যুইটির বিপরীতে প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্তও অনুমোদন করা হয়।

তিতাস গ্যাস বোর্ডের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, পেট্রোবাংলা ও তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈশ্বিক শক্তিগুলোর সাথে বৈঠকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা পররাষ্ট্রমন্ত্রীর

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ৩৩তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের...

বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি হাজারে ১ টাকা বহাল

বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ১৯ জুলাই...

স্বামীর মৃত্যুতে স্ত্রীকে লাখ টাকার আর্থিক সহায়তা ওয়ালটন প্লাজার

কিস্তিতে পণ্য কেনার পর ক্রেতার মৃত্যুতে গ্রাহকের পরিবারকে ১ লাখ টাকার বেশি আর্থিক সহায়তা দিয়েছে দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন...

শিগগির পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে। সম্ভাব্য পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হতে...

Recent Comments