Tuesday, June 16, 2026
Home কর্পোরেট ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন সিএমজেএফ পরিবার

ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন সিএমজেএফ পরিবার

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য ও তাদের পরিবার এখন থেকে দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের সকল শাখা থেকে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূইয়া, সহ-সভপাতি বাবুল বর্মণ, অর্থ সম্পাদক মাহফুজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জুনায়েদ শিশির, ইবনে সিনা মালিবাগ শাখার ম্যানেজার (অ্যাডমিন) অ্যান্ড ইনচার্জ কাজী মো. মহিউদ্দীন কাইয়্যুম, ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের করপোরেট রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ মাসুদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুল্লাহ মারুফ, আবু আবদুল্লাহ রাসেল, করপোরেট অফিসার হাছনুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। বিশেষ করে অর্থনীতি নিয়ে যেসব সাংবাদিক কাজ করেন তাদের পেশাদারিত্বের ওপর দেশের বিনিয়োগ, অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে।

এ সময় তিনি মানবতার সেবা করাই ইবনে সিনা ট্রাস্ট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য উল্লেখ করে বলেন, গোটা দেশে ২৭টি শাখা নিয়ে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। আমাদের প্রাতিটি শাখায় অত্যাধুনিক মেশিনারিজ ব্যবহার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments