Friday, July 24, 2026
Home কর্পোরেট শুরু হচ্ছে পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন-২ কোরআন প্রতিযোগিতা

শুরু হচ্ছে পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন-২ কোরআন প্রতিযোগিতা

রমজান মাস উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‌‘পুষ্টি ভার্সেস অফ লাইট–সিজন ২’এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন টি.কে. গ্রুপের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাচ্ছেল হক।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন টি.কে. গ্রুপের পরিচালক- এইচআর,  আলমাস রাইসুল গনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী, ‘পুষ্টি ভার্সেস অফ লাইট’ এর প্রধান বিচারক শেখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। তিনি বলেন, কিশোর ও তরুণ প্রজন্মকে পবিত্র কুরআনের প্রতি অনুরাগী করতে এই আয়োজন প্রশংসার দাবিদার। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় টি.কে. গ্রুপের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদে প্রতিভাবান হাফেজরা প্রাথমিক অডিশন রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। অভিজ্ঞ বিচারক এবং আলেমগণের বিবেচনায় সেরা প্রতিযোগীরা মূল পর্বে অংশগ্রহণ করবে। রিজিওনাল অডিশনের প্রতিযোগীবৃন্দ পুষ্টি এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পাবেন।

চূড়ান্ত পর্যায়ে বিজয়ীরা পাবেন লক্ষাধিক টাকাসহ বিভিন্ন পুরস্কার। আগামী ২২ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হবে দেশব্যাপী অডিশন পর্ব। চূড়ান্ত পর্ব পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন বিকাল ৫টা হতে মাগরিবের আজানের পূর্বে চ্যানেল নাইন এ প্রচারিত হবে। এছাড়াও অনুষ্ঠানে টি.কে. গ্রুপের বিভিন্ন ইউনিটের হেড অফ সেলস, হেড অফ বিজনেসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments