Wednesday, July 22, 2026
Home পুঁজিবাজার মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

শেয়ারবাজারে  তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১৭ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

এদিকে, সমাপ্ত হিসাব বছরের কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (৪৬.১৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএস ছিল ১৪.৬৮ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৪.১২ টাকা। এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানির শেয়ার লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিএসই-৩০ ইনডেক্সে যুক্ত হলো ৪ নতুন কোম্পানি, বাদ পড়ল ৪টি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে চারটি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগের...

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতা কাটিয়ে আহত শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবার যে সাহস, ধৈর্য এবং দৃঢ়তার...

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনের প্রসার এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’।...

গৃহঋণ ও আবাসন সেবায় একসঙ্গে কাজ করবে আইপিডিসি-রে হোয়াইট

আবাসন খাতে গ্রাহকদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজ ও আকর্ষণীয় করতে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রে...

Recent Comments