Sunday, March 8, 2026
Home জাতীয় রিটার্ন জমা দেওয়ার শেষ সময় রোববার

রিটার্ন জমা দেওয়ার শেষ সময় রোববার

ব্যক্তি করদাতাদের বার্ষিক বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল রবিবার। এরপর জরিমানা ছাড়া রিটার্ন দেওয়া যাবে না।

যারা অনলাইনে নয়, সনাতনী পদ্ধতিতে কাগুজে রিটার্ন দিতে চান, তারা আগামীকাল নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে রিটার্ন জমা দিতে পারবেন।

এবার কর কার্যালয়ে স্বশরীর রিটার্ন জমার চাপ অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের অনলাইনে রিটার্ন জমা বেশি উৎসাহিত করছে। যারা এখনো রিটার্ন জমা দেননি, তাদের দ্রুত কাগজপত্র সংগ্রহ করে আজকালের মধ্যে রিটার্ন জমা দিতে হবে।

জানা গেছে, চলতি অর্থবছরে এ পর্যন্ত অনলাইনে প্রায় ১৫ লাখ রিটার্ন জমা পড়েছে। এখন দেশে ১ কোটি ১১ লাখ কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারী আছেন। সব মিলিয়ে রিটার্ন দেন প্রতিবছর ৪০ লাখের মতো টিআইএনধারী।

যেভাবে রিটার্ন জমা দেবেন

অনলাইন রিটার্ন জমার ঠিকানা  http://etaxnbr.gov.bdঅনলাইনে রিটার্ন জমার আগে প্রথমে করদাতাকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিতে করদাতার নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা মোবাইল ফোন নম্বর লাগবে। এ দু’টি দিয়ে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে।

অনলাইনে আয়কর রিটার্ন তথা ই-রিটার্ন দিতে করদাতাকে কাগজপত্র আপলোড করতে বা জমা দিতে হবে না। শুধু ওই সব দলিলের তথ্য দিলেই হবে। যেমন সনাতনী পদ্ধতিতে চাকরিজীবীদের আয়ের বা বেতন-ভাতার প্রমাণপত্র হিসেবে ব্যাংক হিসাবের এক বছরের লেনদেন বিবরণী (স্টেটমেন্ট) জমা দিলেই চলবে। আগের বছরের ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন পর্যন্ত (অর্থবছর) সময়ের ব্যাংক হিসাবের স্থিতি, সুদের তথ্য ও ব্যাংক হিসাবের নম্বরসহ বিভিন্ন তথ্য দিতে হবে।

কোনো করদাতা অনলাইনে নিবন্ধন ও রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়লে এনবিআরের কলসেন্টারের সহায়তা নিতে পারেন। এ সংক্রান্ত কলসেন্টার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু আছে। কলসেন্টারের নম্বর ০৯৬৪৩৭১৭১৭১। কলসেন্টারে ফোন করলে একজন কর কর্মকর্তা সমস্যার সমাধান করে দেবেন।

এর আগে রিটার্ন জমার সময়সীমা তিন দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন জমার সময় বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে কিছুটা চাপ...

হাতিরঝিলে সাধারণ মানুষের মাঝে ‘ভোরের পাখি এক্সপ্রেস’-এর ইফতার বিতরণ

রাজধানীর হাতিরঝিল এলাকায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন ভোরের পাখি এক্সপ্রেস। শনিবার বাদ আসর হাতিরঝিল সংলগ্ন ভোরের পাখি এক্সপ্রেস চত্বরে এই ইফতার...

হাসিনার সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব যাচাইয়ের নির্দেশ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব করেছে। এই পদক্ষেপটি তাদের আর্থিক লেনদেন যাচাই করার জন্য...

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

রাজধানীতে শুক্রবার কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক...

Recent Comments