Thursday, July 16, 2026
Home জাতীয় রাজনীতি বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায়: মির্জা ফখরুল

বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায়: মির্জা ফখরুল

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল জানান, কমিশনের প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন। এ বৈঠকে বিএনপিও তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। তিনি বলেন, “এই ঐক্যমঞ্চের মাধ্যমে ন্যূনতম রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে আমরা আশা করছি।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় নির্বাচন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।”

বৈঠকে দেশের ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন জোটভুক্ত দলগুলোর প্রায় ১০০ জন প্রতিনিধি। মূলত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো একটি গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া গঠনে ঐকমত্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments