Tuesday, June 2, 2026
Home জাতীয় বিএনপির বর্ধিত সভা শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

বিএনপির বর্ধিত সভা শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

৭ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বর্ধিত সভা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে যোগ দিয়েছেন এতে। এছাড়া প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভাষণ দেয়ার কথা রয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার।

সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় স্বাগত বক্তব্য রাখবেন।

সভার শুরুতেই বিগত আন্দোলনে এবং জুলাই অভ্যুত্থানে নিহতদেরর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ শোক প্রস্তাব পাঠ করেন।

এতে অংশ নিচ্ছেন সারা দেশ থেকে আসা প্রায় চার হাজার প্রতিনিধি। সভার প্রধান এজেন্ডায় রয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপন্থা। তৃণমূলের নেতাদের দেয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে দলের কর্মপরিকল্পনা।

 

সভায় দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, বিগত আন্দোলনের মূল্যায়নের পাশাপাশি আগামী সংসদ নির্বাচন পর্যন্ত দলের কর্মপরিকল্পনা কী হবে সে বিষয়ে মতামত নিতেই এই সভা ডাকা হয়েছে। তৃণমূলের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীদের অবস্থান, জনপ্রিয়তা এবং নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ কেমন, সেই চিত্র উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

 

নেতারা আরও জানান, আগামী নির্বাচনে জয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এমন প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। তৃণমূলের বক্তব্যে অনেক প্রার্থীর বিষয়ে একটি ‘মূল্যায়ন চিত্র’ পাওয়া যাবে। সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূল নেতাদের মতামতকে গুরুত্ব দেয়া হবে।

উল্লেখ্য, উদ্বোধনী ও সমাপনী পর্বে নেতাদের উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান। সংসদ নির্বাচনের প্রস্তুতি, ঐক্য ও শৃঙ্খলা ধরে রাখাসহ নানা দিকনির্দেশনা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যা মাঠে বাস্তবায়ন করবে তৃণমূলের নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ১ জুন ২০২৬ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখা কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা ১ জুন, ২০২৬ সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলম এতে সভাপতিত্ব করেন।...

কমেছে এলপিজির দাম, আজ থেকে কার্যকর

সৌদি আরবের কোম্পানী আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ...

ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৩২৬৬ টাকা

এর আগে সর্বশেষ ২৫ মে সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২...

Recent Comments