Saturday, July 18, 2026
Home জাতীয় বাজেটে বরাদ্দ আসার পর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

বাজেটে বরাদ্দ আসার পর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হওয়ার পর নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ করবে। মঙ্গলবার রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল এলাকার বিভিন্ন লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, রাজধানীর লেক ও জলাশয়গুলোকে দূষণমুক্ত রাখতে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্যুয়ারেজ লাইনের বর্জ্য সরাসরি জলাশয়ে পড়ায় পরিবেশগত সমস্যা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্যুয়ারেজ ব্যবস্থাকে কেন্দ্রীয় পরিশোধন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনাও এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে মীর শাহে আলম বলেন, মশার প্রজননস্থল শনাক্ত এবং লার্ভা ধ্বংসে সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠপর্যায়ে কাজ করছে। হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে দীর্ঘদিনের দূষণ ও অবকাঠামোগত সমস্যার কারণে কাঙ্ক্ষিত ফল পেতে কিছুটা সময় লাগবে।

ভবিষ্যতে নগর এলাকার বাসাবাড়ি ও স্থাপনায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে অপরিশোধিত বর্জ্য সরাসরি খাল, লেক বা জলাশয়ে প্রবেশ করতে না পারে।

রাজধানীর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। দায়িত্বে অবহেলা কিংবা কাজের গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

এদিকে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিতে একাধিক মনিটরিং টিম কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণও জরুরি বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments