শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ২’। আর স্বল্প মেয়াদে কোম্পানির রেটিং হয়েছে ‘এসটি-৩’।


