Friday, June 12, 2026
Home জাতীয় কমেছে এলপিজির দাম, আজ থেকে কার্যকর

কমেছে এলপিজির দাম, আজ থেকে কার্যকর

সৌদি আরবের কোম্পানী আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বুধবার বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর ঘোষণা দিয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। ঘোষণা অনুযায়ী, সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা করা হয়েছে।

অপরদিকে অটো গ্যাসের দাম ৮৯ টাকা ৫২ পয়সা থেকে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা করেছে বিইআরসি। তবে সরকারি এলপিজির দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।

এলপিজি ৫.৫ কেজি, ১২ কেজি, ১২.৫ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি ধারণক্ষমতার সিলিন্ডারে বাজারজাত করা হয়।

এখন থেকে বিইআরসি’র গ্রাহক পর্যায়ে গ্যাস ভর্তি সিলিন্ডারের দাম হবে যথাক্রমে ৮৬৪ টাকা, এক হাজার ৮৮৫ টাকা, এক হাজার ৯৬৩ টাকা, দুই হাজার ৩৫৬ টাকা, দুই হাজার ৫১৩ টাকা, দুই হাজার ৮২৭ টাকা, তিন হাজার ১৪১ টাকা, তিন হাজার ৪৫৫ টাকা, তিন হাজার ৯২৭ টাকা, চার হাজার ৭১২ টাকা, পাঁচ হাজার ১৮৩ টাকা, পাঁচ হাজার ৪৯৭ টাকা এবং সাত হাজার ৬৮ টাকা।

গত ৩ মে থেকে কার্যকর হওয়া এলপিজি’র দাম ছিল যথাক্রমে ৮৮৯ টাকা, এক হাজার ৯৪০ টাকা, দুই হাজার ২১ টাকা, দুই হাজার ৪২৬ টাকা, দুই হাজার ৫৮৭ টাকা, দুই হাজার ৯১১ টাকা, তিন হাজার ২৩৪ টাকা, তিন হাজার ৫৫৮ টাকা, চার হাজার ৪৩ টাকা, চার হাজার ৮৫১ টাকা, পাঁচ হাজার ৩৩৬ টাকা, পাঁচ হাজার ৬৬০ টাকা ও সাত হাজার ২৭৭ টাকা। এদিকে প্রতি টন প্রোপেন ৭৬০ মার্কিন ডলার এবং বিউটেন ৮২০ মার্কিন ডলারে বিক্রির নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্ণিল আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম গতকাল রাতে পরিণত হয়েছিল এক বিশাল উৎসবমঞ্চে।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে শাকিরা-বার্না বয়ের পারফরম্যান্সের...

প্রবৃদ্ধির লক্ষ্যে অনুমোদিত মূলধন বৃদ্ধি করছে ইউসিবি

দেশের বেসরকারি খাতের অন্যতম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনে অনুমোদিত মূলধন দ্বিগুণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।...

গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজার তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত...

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত...

Recent Comments