Saturday, July 18, 2026
Home কর্পোরেট কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার শরীফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার তোফায়েল হোসেন ও এম এস দোহা, বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন এবং বিদায়ী সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসাইনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনে অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ ১০০ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম পান ২৯ ভোট। ৭১ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি অর্থ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সহসভাপতি পদে সালাম ফারুক ও মোসাম্মৎ নাসরীন সুলতানা, যুগ্ম সম্পাদক পদে মনির আহমাদ জারিফ ও ফারজানা আফরিন, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহনেওয়াজ বাবলু এবং দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম এবং আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াসিন রানা নির্বাচিত হন। কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন— সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল এবং ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লব শিকদার।কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দিদারুল আলম দিদার, মোহাম্মদ আব্দুল ওদুদ, মো. আবু তাহের, কমল চৌধুরী এবং শারমিন সুলতানা রিমা। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments