Tuesday, June 2, 2026
Home জাতীয় প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চলমান সংস্কার প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। আর সেই চিঠি গতকাল প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব আগামী ১৩ মার্চ চারদিনের সফরে বাংলাদেশে আসছেন।

চিঠিতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশসহ এ অঞ্চলের ওপর পড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করাসহ মিয়ানমারের সংকটের একটি রাজনৈতিক সমাধানের উদ্দেশ্যে আঞ্চলিক অংশীদার, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) ও অন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমি আমার বিশেষ দূতের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।’

এন্তোনিও গুতেরেস জাতিসংঘের বাংলাদেশ ও মিয়ানমারভিত্তিক কর্মী দলকে নির্দেশনা দেয়ার জন্য তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন, যেন তারা রাখাইন সম্প্রদায়ের জন্য মানবিক ও জীবিকার সহায়তা আরো বাড়াতে পারেন। তিনি আশ্বস্ত করেন যে জাতিসংঘ এ ইস্যুতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। যার মধ্যে জরুরি ত্রাণ সমন্বয়কারী ও মিয়ানমারের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে রাখাইনসহ সারা মিয়ানমারে নিরাপদ, দ্রুত, টেকসই ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত থাকবে।

জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেন যে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী নতুন করে মনোযোগ আকর্ষণ করবে। রোহিঙ্গা ও অন্য সংখ্যালঘুদের জন্য আরো বিস্তৃত সমাধান বের করতে সাহায্য করবে। গুতেরেস বলেন, ‘জাতিসংঘের ব্যবস্থা কীভাবে প্রক্রিয়াটিকে সর্বোত্তম সমর্থন করতে পারে, তা বোঝার জন্য সদস্যরাষ্ট্রের পরামর্শ অনুসরণ করে আমরা সম্মেলনের সম্মত ফলাফল ও পরিকল্পনার জন্য অপেক্ষা করছি।’

ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে চলতি বছরের দ্বিতীয়ার্ধে জাতিসংঘের রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতারের রাজধানী দোহায় এ সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো চিঠির জন্য তাকে ধন্যবাদ জানান গুতেরেস। এ চিঠি গত ৭ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের সময় তার কাছে পৌঁছে দেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকারবিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী ১৩ মার্চ চারদিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের কার্যালয় গতকাল এ সফরের তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, গুতেরেস আগামী ১৩-১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন। এর আগে তিনি ২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশে এসেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা ১ জুন, ২০২৬ সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলম এতে সভাপতিত্ব করেন।...

কমেছে এলপিজির দাম, আজ থেকে কার্যকর

সৌদি আরবের কোম্পানী আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ...

ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৩২৬৬ টাকা

এর আগে সর্বশেষ ২৫ মে সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২...

দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান: অর্থমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

Recent Comments