প্রাইম ব্যাংক পিএলসি এবং দেশের অন্যতম বৃহত্তম সার্ভিস মার্কেটপ্লেস Sheba.xyz সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তিতে সই করেছে। সোমবার (১১ নভেম্বর) গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত চুক্তি সাইনিং অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান একত্রিত হয়।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কার্ডহোল্ডাররা Sheba.xyz প্লাটফর্ম থেকে কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট পাবেন। এছাড়াও, গ্রাহকরা সার্ভিস মার্কেটপ্লেসটির মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় সেবা, যেমন অ্যাপ্লায়েন্স মেরামত, বাসা পরিবর্তন, বাসা পরিস্কার, এবং আরও অনেক ধরনের সেবা পাবেন বিশেষ মূল্যছাড়ে। এই উদ্যোগের ফলে, গ্রাহকরা সহজেই প্রতিযোগিতামূলক দামে মানসম্পন্ন পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন, যা তাদের অভিজ্ঞতা আরও উন্নত করবে।
প্রাইম ব্যাংক পিএলসি এবং Sheba.xyz এর মধ্যে এই চুক্তি গ্রাহকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। আর্থিক সুবিধার সঙ্গে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য এবং সেবা পেয়ে গ্রাহকরা উপকৃত হবেন। বিশেষত, প্রাইম ব্যাংকের কার্ডহোল্ডাররা যে কোনো ধরনের প্রয়োজনীয় সেবা গ্রহণ করার সময় Sheba.xyz থেকে বিশেষ ডিসকাউন্ট সুবিধা ভোগ করতে পারবেন। এটি তাদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং Sheba.xyz এর ফাউন্ডার ও গ্রুপ সিইও আদনান ইমতিয়াজ হালিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অফ কাস্টমার প্রোপসিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং Sheba.xyz এর চিফ অপারেটিং অফিসার রোনাল্ড মিকি সহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।


