Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারে বিনিয়োগকারী আনতে একসঙ্গে কাজ করবে ডিএসই ও সিএসই

পুঁজিবাজারে বিনিয়োগকারী আনতে একসঙ্গে কাজ করবে ডিএসই ও সিএসই

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। বুধবার (২২ মার্চ) ডিএসই কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডিএসইর চেয়ারম্যান বলেন, দেশের পুঁজিবাজার বর্তমানে এক সংকটময় সময় পার করছে। এই সংকট থেকে উত্তরণে উভয় স্টক এক্সচেঞ্জকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, যেকোনো মূল্যে পুঁজিবাজারকে গতিশীল করতে হবে। পুঁজিবাজারকে গতিশীল করতে ভালো কম্পানি তালিকাভুক্তির পাশাপাশি ভালো বিনিয়োগকারীও বাজারে আনতে যৌথ উদ্যোগ দরকার। দুই স্টক এক্সচেঞ্জের দিকে তাকিয়ে আছে লাখ লাখ বিনিয়োগকারী। বর্তমানে বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থার সংকট চলছে, সেই অবস্থার উত্তরণ ঘটাতে হবে। এ জন্য যৌথভাবে একটি কর্মপরিকল্পনা নিতে হবে।

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, ‘আমরা যৌথভাবে কিছু লক্ষ্য নির্ধারণ করতে চাই। উভয় স্টক এক্সচেঞ্জ মিলে বাজারে ভালো কম্পানি নিয়ে আসতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির ওপর জোর দিতে হবে। এ ব্যাপারে আমরা একমত হয়েছি। কিছু অভিন্ন কর্মকৌশল নির্ধারণ করে আমরা নিয়ন্ত্রক সংস্থার কাছে যাব। যাতে শেয়ারবাজারে গুণগত পরিবর্তন আনতে পারি।’

সাক্ষাৎকালে সিএসইর চেয়ারম্যান ডিএসইর নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ ও শরীফ আনোয়ার হোসেন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments