Thursday, June 25, 2026
Home জাতীয় গরুর মাংস ৬৪০, ডিম ১০ টাকা : মিলবে ঢাকার যেসব স্থানে

গরুর মাংস ৬৪০, ডিম ১০ টাকা : মিলবে ঢাকার যেসব স্থানে

সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ‘এটা আমাদের অফিশিয়াল ম্যান্ডেড না। তার পরও একজন মানুষকে যদি উপকার করতে পারি, একজন মানুষ যদি সহজলভ্য বা সাধ্যের মধ্যে দুধ, ডিম, মাংস কিনতে পারেন, তাহলে তার রোজা রাখা স্বস্তিদায়ক হবে। সে লক্ষ্য মাথায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কার্যক্রম শুরু করেছি।’

মন্ত্রী আরো বলেন, ‘গতবার একজন বৃদ্ধা বলেছিলেন, এক কেজি মাংস কেনার সাধ্য তো আমার নেই। আমি তো আমার সন্তানকে মাংস খাওয়াতে পারব না। দুধ ছোট প্যাকেটে, ডিম অল্প পরিমাণে, মাংস আধা কেজি পর্যন্ত প্যাকেটে রাখব। যাতে একেবারে নিম্ন পর্যায়ের মানুষও যেন তাদের সাধ্যের মধ্যে তিনি যেন কিনতে পারেন। এখন যে দাম ধরা হয়েছে, তার চেয়ে বাড়বে না। উৎপাদন খরচ কমলে এসব পণ্যেরও মূল্য কমবে।’

প্রাণিসম্পদসচিব নাহিদ রশিদ বলেন, ‘বিশ্বের অন্যান্য জায়গায় সাধারণ একজন ক্রেতার কথা চিন্তা করে মূল্য ছাড় দেওয়ার প্রচেষ্টা থাকে। সে জন্যই বোধ হয় আমরা আয়োজন করতে পেরেছি, সুলভ মূল্যে প্রাণিজ আমিষ পেতে পারে।’

উদ্বোধনের পর দুধ, ডিম, মাংস নিয়ে ফ্রিজিংভ্যানগুলো গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। রাজধানীর ২০টি স্থানে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে।

এবার গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড (চামড়া ছাড়া) ব্রয়লার প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রয় করা হচ্ছে। গরু, খাসি ও মুরগির মাংস আধা কেজি করে কেনা যাচ্ছে।

বিক্রির স্থানগুলো হলো সচিবালয়সংলগ্ন আবদুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ষাট ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বছিলা, উত্তরার দিয়াবাড়ী, যাত্রাবাড়ী, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীর চর ও রামপুরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments