Wednesday, June 24, 2026
Home জাতীয় রাজনীতি দ্রুত নির্বাচনই দেশের সংকট সমাধানের উপায়: আমীর খসরু

দ্রুত নির্বাচনই দেশের সংকট সমাধানের উপায়: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট সমাধানে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা জরুরি। তিনি মনে করেন, একটি গণতান্ত্রিক সংসদই দেশের কাঠামোগত সংস্কারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।  মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু। সভায় আলোচ্য বিষয় ছিল বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব এবং দেশের সার্বিক পরিস্থিতি।  তিনি বলেন, “দেশে সংস্কার প্রয়োজন। আমাদের ৩১ দফার বাইরেও অন্যান্য রাজনৈতিক দলের প্রস্তাব সংসদে উপস্থাপন করা হবে। সেখানে জনগণের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমাধান আসবে। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কারের রূপরেখা প্রণয়ন করা হয়েছে, তা নির্বাচিত সরকারের সংসদে আলোচনার মাধ্যমে কার্যকর হবে।”

সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠনের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “একটি নির্বাচিত সরকারের অধীনে সংসদই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে। দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠন করা প্রয়োজন। এ সংসদই দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলোর সমাধান দেবে।”

দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য সবার ঐকমত্যের প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, “নির্বাচিত সরকার যত দ্রুত ক্ষমতায় আসবে, তত দ্রুত দেশের সংকট নিরসন সম্ভব। বিশেষ করে বৈদেশিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তারা বলেন, “এটি কেবল বিএনপির নয়, বরং দেশের বৃহৎ জনগোষ্ঠীর দাবি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments