Tuesday, July 21, 2026
Home জাতীয় দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত

পূর্ব এশিয়ার দেশগুলোতে আতঙ্ক সৃষ্টিকারী হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) এবার বাংলাদেশেও শনাক্ত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরবের এক নারীর শরীরে এই ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে।

এইচএমপিভি একটি সংক্রামক ভাইরাস যা শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। বিজ্ঞানীদের মতে, এটি করোনাভাইরাসের মতোই হাঁচি, কাশি, করমর্দন এবং সংস্পর্শের মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথমবারের মতো এই ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয় চলতি বছরের জানুয়ারির শুরুতে। পরে এটি জাপান, মালয়েশিয়া এবং ভারতেও দ্রুত ছড়িয়ে পড়ে।  রোগ বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি মূলত বয়স্ক ব্যক্তি, শিশুসহ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষদের ওপর বেশি প্রভাব ফেলতে পারে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাসটির বিস্তার রোধ করা সম্ভব।

চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা এবং জনবহুল স্থানে মাস্ক ব্যবহার করার। পাশাপাশি শারীরিক অসুস্থতা বোধ করলে বাড়িতে অবস্থান করার ওপর জোর দিয়েছেন তারা।  ২০০১ সালে প্রথমবারের মতো এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে চীনে। তবে এতদিনেও এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। চিকিৎসকরা প্রচলিত ওষুধ দিয়েই এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন।

বিশেষজ্ঞদের মতে, এইচএমপিভি প্রতিরোধে করোনাভাইরাসের মতোই সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাঁচি-কাশির সময় মুখ ঢাকতে হবে এবং ব্যবহৃত টিস্যু বা রুমাল দ্রুত সঠিকভাবে ফেলে দিতে হবে। পাশাপাশি, হাত না ধুয়ে চোখ, নাক বা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।  সঠিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব বলে আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা। তবে রোগটির বিস্তার বাড়লে চিকিৎসা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনের প্রসার এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’।...

গৃহঋণ ও আবাসন সেবায় একসঙ্গে কাজ করবে আইপিডিসি-রে হোয়াইট

আবাসন খাতে গ্রাহকদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজ ও আকর্ষণীয় করতে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রে...

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২১ জুলাই)...

আরএকে সিরামিকসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জুলাই বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

Recent Comments