Friday, July 24, 2026
Home জাতীয় রাজনীতি খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে উপস্থিত হয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি স্বাগত জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। জানা গেছে, এই দ্রুতগামী এয়ারবাস এ-৩১৯ মডেলের এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে চিকিৎসার উদ্দেশে লন্ডনের উদ্দেশে রওনা হবেন বেগম খালেদা জিয়া। এ উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রত্যাশিত হওয়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সতর্কাবস্থায় রয়েছে।

এই এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে অত্যাধুনিক আইসিইউ সুবিধা, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প, মনিটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম। এতে চারজন কাতারি চিকিৎসক ও প্যারামেডিকস রয়েছেন।  ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয় সদস্যও এই বিমানে যাবেন। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. মোহাম্মদ আল মামুন।

বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিল রহমান, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং ব্যক্তিগত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।  উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে পাঠানোর দাবি জানানো হচ্ছিল। অবশেষে কাতারের আমিরের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাংলাদেশের জন্য ১০ শতাংশ

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বা বাধ্যতামূলক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত...

রাষ্ট্রপতির পদত্যাগ চর্চার মধ্যে সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এ পরিস্থিতিতে থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজের...

রাষ্ট্রপতির পদত্যাগ আজই

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বঙ্গভবন সূত্র নিশ্চিত...

Recent Comments