Friday, July 3, 2026
Home ধর্ম ও জীবন কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস

কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস

কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। ৮-১২ বছরের ছিগারুল হুফফাজ (শিশু হাফেজদের গ্রুপ) গ্রুপে প্রথম স্থান অর্জন করেন সে। আনাস মাহফুজ রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর ছাত্র।

এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগিদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন তারা। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। এতে কোরআন প্রতিযোগিতায় প্রথম হিসেবে হাফেজ আনাসের নাম ঘোষণা করা হয়। এবং কেরাত প্রতিযোগিতায় ঘোষণা করা হয় কারি আবু জর গিফারীর নাম।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী আবু জর গিফারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments