Friday, July 3, 2026
Home তথ্য প্রযুক্তি সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি

সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি

বিশ্বব্যাপী সর্বোচ্চ বিক্রি হওয়া সেরা ১০টি স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিল শাওমি রেডমি ১৩সি। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ফিচার আর সুলভ মূল্যের কারণে স্মার্টফোনটি সব পর্যায়ের গ্রাহককে আকৃষ্ট করতে সফল হয়েছে।

শাওমি রেডমি ১৩সি-এর সাফল্য এবং গ্রাহকের চাহিদার ওপর ভিত্তি করে কোম্পানিটি সম্প্রতি বাজারে নিয়ে এসেছে শাওমি রেডমি ১৪সি, যা ইতিমধ্যে প্রযুক্তি প্রেমীদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। স্মার্টফোনটিতে স্মুথ স্ক্রলিং ও দ্রুত প্রতিক্রিয়াশীল স্পর্শের জন্য দেওয়া হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে। হাই পারফম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসর। সেই সাথে আছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়াল-ক্যামেরা সিস্টেম, যা ধারণ করতে পারে উচ্চ রেজল্যুশনের নিখুঁত সব ছবি। এ ছাড়া ফোনটিতে রয়েছে ৫১৬০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি, যা নির্বিঘেœ দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করে।

কাউন্টারপয়েন্টের ভাষ্যমতে, বাংলাদেশের বাজারে সেরা পাঁচ জনপ্রিয় স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে শাওমি রেডমি ১৩সি। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি রেডমি ১৩সি’র বিশ্বব্যাপী সর্বোচ্চ বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় স্থান পাওয়া কোম্পানিটির প্রতি বিশ্বজুড়ে ভক্তদের আস্থা ও সমর্থনের প্রতিফলন। আমরা আশা করছি, শাওমি রেডমি ১৪সি অত্যাধুনিক ফিচার দিয়ে গ্রাহকের মধ্যে জনপ্রিয়তা পাবে। বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments