Friday, July 3, 2026
Home শিক্ষা ও সংস্কৃতি ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় দুই দিন বাড়ল

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় দুই দিন বাড়ল

কারিগরি সমস্যার কারণে সেবাদানে বিঘ্ন ঘটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৫ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলে তা দুইদিন বাড়িয়ে ২৭ নভেম্বর করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, কারিগরি সমস্যার কারণে সেবাদানে বিঘ্ন ঘটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ২৭ নভেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সব অপারেটরের মাধ্যমে এসএমএস চালু রয়েছে।

এদিকে গত কয়েক দিন ভর্তির আবেদনের সময় অপারটরদের মাধ্যমে মেসেজ করার পরও ফিরতি মেসেজ না পাওয়ার অভিযোগ করেন একাধিক ভর্তিচ্ছু।

উল্লেখ্য, ভর্তিসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি  ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা। আগামী ২৩ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আবেদনকারীরা। এদিকে বিশ্ব ইজতেমার কারণে আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments