Tuesday, June 16, 2026
Home কর্পোরেট ওয়ালটনের পরিবেশবান্ধব মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরিকে লিড প্লাটিনাম সার্টিফিকেট প্রদান

ওয়ালটনের পরিবেশবান্ধব মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরিকে লিড প্লাটিনাম সার্টিফিকেট প্রদান

বাংলাদেশের সুপারব্র্যান্ড ও প্রযুক্তি জায়ান্ট ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি কমপ্লেক্স পরিবেশবান্ধব উদ্যোগের স্বীকৃতি হিসেবে লিড প্লাটিনাম সার্টিফিকেট অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) এই সর্বোচ্চ স্তরের সনদ প্রদান করেছে টেকসই উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি পানির পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য।

বুধবার (২০ আগস্ট, ২০২৫) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে চেয়ারম্যান এস এম শামছুল আলম ও ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম লিড প্লাটিনাম সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক গ্রিন বিল্ডিং বিশেষজ্ঞ অনন্ত আহমেদসহ ৩৬০-ডিগ্রি টোটাল সলিউশন লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান শামছুল আলম বলেন, “লিড প্লাটিনাম সনদ অর্জন ওয়ালটনের পরিবেশবান্ধব উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা চাই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাই।” ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুল আলম জানান, কারখানায় সোলার পাওয়ার, বৃষ্টির পানি পুনর্ব্যবহার, রিসাইক্লিং ও অ্যাডভান্সড ভেন্টিলেশন সিস্টেম স্থাপন করা হয়েছে, যা জিরো কার্বন নিঃসরণ নিশ্চিত করে।

৩ লাখ ৭৬ হাজার বর্গফুটে নির্মিত এই গ্রিন কারখানায় দিনের আলো সর্বাধিক ব্যবহারের ব্যবস্থা এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা হয়েছে। ওয়ালটনের এই পদক্ষেপ বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে পরিবেশবান্ধব উদ্যোগের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

Recent Comments