স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী।
রিয়াদ মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে বিকম ও এমকম এবং পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুডিস ও ওমেগা করপোরেশন থেকে কমার্শিয়াল ক্রেডিট অ্যানালাইসিসে সনদপ্রাপ্ত।
কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রিয়াদ মাহমুদ চৌধুরী ইবিএল-সিইও ও চেয়ারম্যান পুরস্কারসহ একাধিক স্বীকৃতি অর্জন করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও আধুনিক ব্যাংকিং নীতি বাস্তবায়নের মাধ্যমে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে।


