Saturday, July 11, 2026
Home ব্যাংক-বীমা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী।

এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
রিয়াদ মাহমুদ চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে এবি ব্যাংক এবং ২০০৪ সালে ইস্টার্ন ব্যাংকে যোগ দেন।
ব্যাংকিং খাতে রিয়াদ মাহমুদ চৌধুরীর ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি করপোরেট পোর্টফোলিও ব্যবস্থাপনা, ননপারফর্মিং লোন ব্যবস্থাপনা, বিশেষায়িত ইসলামী ব্যাংকিং কাঠামো গঠন এবং ডিজিটাল ট্রেড সলিউশন প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কৌশলগত দৃষ্টিভঙ্গি, নেতৃত্বগুণ, ব্যাংক ব্যবস্থাপনায় গভীর জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তাধারার জন্য তার কর্মজীবনের প্রতিটি পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রয়েছে।

রিয়াদ মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে বিকম ও এমকম এবং পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুডিস ও ওমেগা করপোরেশন থেকে কমার্শিয়াল ক্রেডিট অ্যানালাইসিসে সনদপ্রাপ্ত।

কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রিয়াদ মাহমুদ চৌধুরী ইবিএল-সিইও ও চেয়ারম্যান পুরস্কারসহ একাধিক স্বীকৃতি অর্জন করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও আধুনিক ব্যাংকিং নীতি বাস্তবায়নের মাধ্যমে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দৈনন্দিন কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের আগে সেদিনের সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নেওয়া জরুরি। অন্যথায় গন্তব্যে গিয়ে মার্কেট বা দোকানপাট বন্ধ...

ভোটার হতে চাইলে দিতে হবে পরিবারের সবার এনআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে পিতামাতা ছাড়াও পরিবারের অন্য সব...

মিডল্যান্ড ব্যাংক ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে চুক্তি

ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে এক চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে...

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

Recent Comments