Tuesday, June 16, 2026
Home কর্পোরেট এনআরবিসি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক বৃহস্পতিবার (২১ আগস্ট) তার ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) কুর্মিটোলা গল্ফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে সম্পন্ন করেছে। সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ, ২০২৫ সালের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের সম্মানী অনুমোদন করা হয়।

সভায় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া সভাপতিত্ব করেন। স্বশরীর ও অনলাইন প্লাটফর্মে অংশগ্রহণকারী স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারবৃন্দ সর্বোচ্চ ভোটের মাধ্যমে চারটি এজেন্ডা অনুমোদন করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এবং অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া সভায় বলেন, নতুন পরিচালনা পর্ষদ গঠন করে আমরা আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ ও শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। তিনি উল্লেখ করেন, ঋণশৃঙ্খলা পুনঃস্থাপন ও ব্যাংকের গুণগত সম্পদ বৃদ্ধিই পর্ষদের মূল লক্ষ্য।

অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ জানান, গ্রাহকদের আস্থার কারণে ব্যাংকের আমানতের পরিমাণ ২০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। বর্তমানে এনআরবিসি ব্যাংক সারাদেশে ১০৯টি শাখা ও ৪১৫টি উপশাখার মাধ্যমে প্রথাগত ও ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে।

ব্যাংকটির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করে ব্যাংক শেয়ারহোল্ডার ও গ্রাহকদের জন্য আরও সাফল্য অর্জন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

Recent Comments