মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), সম্প্রতি এজি ড্রেসেস লিমিটেড ও পিনাকী গ্রুপের সঙ্গে তার কর্মচারীদের পে-রোল ব্যাংকিং সেবা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
অক্টোবরের ২৮ তারিখে এমটিবি’র প্রধান কার্যালয়ে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ শাফকাত হোসেন ও হোলসেল ব্যাংকিং বিভাগ ২ এর প্রধান মোঃ হাবিবুর রহমান এবং পিনাকী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এক অনাড়ম্বর অনুষ্ঠানে চুক্তি সই এর পর নথি বিনিময় করেন।


