Saturday, July 4, 2026
Home কর্পোরেট চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত ৯ নভেম্বর তারিখে বাণিজ্যিক নগরীর নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) ব্যাংটির ভিপি ও বিভাগীয় প্রধান পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশন নাজিম আনওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি চট্টগ্রাম অঞ্চলে খেলাপী বিনিয়োগ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্ব ও আমানতদারিতার সাথে কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তারে নির্দেশনা দেন। শরীয়াহ’র উদ্দেশ্যের আলোকে স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগ, নতুন উদ্যোক্তা তৈরি, শ্রমঘন উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিখাতে বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ এবং অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আকমল হোসেনসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং এ অঞ্চলের সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments