Saturday, July 18, 2026
Home জাতীয় মুরগির দাম বৃদ্ধি, সবজিতে নেই বাড়তি চাপ

মুরগির দাম বৃদ্ধি, সবজিতে নেই বাড়তি চাপ

রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়ে ভোক্তাদের ব্যয় আরও বাড়িয়েছে। একই সঙ্গে কয়েক সপ্তাহ আগে বাড়ানো চালের দামও অপরিবর্তিত রয়েছে। তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির বাজারে স্বস্তি বজায় আছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকায়। অন্যদিকে সোনালি মুরগির দাম উঠেছে ৩২০ থেকে ৩৪০ টাকায়।

চালের বাজারেও তেমন কোনো পরিবর্তন নেই। দুই থেকে তিন সপ্তাহ আগে মিনিকেট, নাজিরশাইল ও বিআর-২৮ চালের দাম যে হারে বেড়েছিল, এখনও সেই দামেই বিক্রি হচ্ছে। বাজারে মিনিকেট চাল প্রতি কেজি ৬৮ থেকে ৭২ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮৫ টাকা এবং বিআর-২৮ চাল ৫৮ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, মিল পর্যায়ে দাম কমার কোনো ইঙ্গিত না থাকায় খুচরা বাজারেও মূল্য কমানো সম্ভব হচ্ছে না।

অন্যদিকে সবজির বাজারে সরবরাহ ভালো থাকায় অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, কাঁকরোল ৫০ থেকে ৬০ টাকা, শসা ৬০ টাকা, ঝিঙে ৫০ টাকা, পটল ৪০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলুর দাম কেজিতে ২৫ টাকা এবং পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে রয়েছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

মাছের বাজারেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। চাষের কৈ মাছ প্রতি কেজি ১৮০ টাকা, কাতলা ও পাবদা ৪০০ টাকা এবং টেংরা ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ইলিশের দাম এখনও অনেক বেশি। এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৮০০ টাকা এবং দেড় কেজি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রায় ৩ হাজার ৫০০ টাকায়। ফলে বাজারে সবজিতে স্বস্তি থাকলেও চাল, মুরগি ও ইলিশের উচ্চমূল্য ভোক্তাদের উদ্বেগ বাড়িয়ে রেখেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

Recent Comments