Saturday, July 18, 2026
Home জাতীয় ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি

৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির মাধ্যমে তারা জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব শিফা নুসরাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নাম ও সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১ জুলাই ২০২৬ তারিখের সুপারিশের ভিত্তিতে এই পদোন্নতি কার্যকর করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল-২০১৫-এর নবম গ্রেড অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে উন্নীত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা এতদিন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কর্মদক্ষতা, অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুসরণ করে তাদের পদোন্নতির জন্য নির্বাচন করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, পরিকল্পনা বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

Recent Comments