পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড তাদের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভাটি আগামী ২৮ জানুয়ারি, দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই সভায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদের অনুমোদনের পর, উক্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে।


