Monday, July 20, 2026
Home জাতীয় টেবিলের নিচে লেনদেনের বদলে স্বচ্ছ ভ্যাট ব্যবস্থা জরুরি: অর্থ উপদেষ্টা

টেবিলের নিচে লেনদেনের বদলে স্বচ্ছ ভ্যাট ব্যবস্থা জরুরি: অর্থ উপদেষ্টা

টেবিলের নিচে ঘুষ দেওয়া থেকে বাড়তি ভ্যাট দেওয়া ভালো, কারণ এটি সরাসরি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ভ্যাটের মাধ্যমে আদায়কৃত অর্থ জনগণের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হচ্ছে। সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘রিফর্মস ইন কাস্টমস, ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু এড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহ উদ্দিন বলেন, “বাড়তি ভ্যাট দিলেও অন্য খাতে সুবিধা পাওয়া যাবে। ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত খরচের জায়গাগুলো আমরা কমিয়ে আনছি। শুধু ভ্যাট ব্যবস্থার মধ্যেই খরচ সীমাবদ্ধ রাখার চেষ্টা চলছে। ইতোমধ্যে ঢাকা-বগুড়া ট্রাক ভাড়া কমেছে। ভবিষ্যতে আরও সুবিধা মিলবে।” তিনি উল্লেখ করেন, “আমরা জনগণের জন্য কাজ করছি। বাড়তি ভ্যাট থেকে প্রাপ্ত অর্থ মাতারবাড়ি পোর্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে খরচ করা হচ্ছে। এটি কোনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হচ্ছে না। এ ধরনের প্রকল্পগুলো দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

ঘুষ ও অস্বচ্ছতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, একসময় টেলিফোন লাইন পেতে ২০ হাজার টাকা ঘুষ দিতে হতো। এখন আমরা এ ধরনের অস্বচ্ছ প্রক্রিয়া দূর করার জন্য কাজ করছি। ভ্যাট, ট্যাক্স ও নীতিমালা সংস্কার আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।”

অর্থ উপদেষ্টা আরও বলেন, “রিফর্মসের মাধ্যমে আমরা কাস্টমস, ইনকাম ট্যাক্স এবং ভ্যাট ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করতে চাই। জনগণ যেন ঘুষ ছাড়াই প্রয়োজনীয় সেবা পায়, সেটি নিশ্চিত করা হবে।” ড. সালেহ উদ্দিনের বক্তব্যে ভ্যাট ব্যবস্থার স্বচ্ছতা ও উন্নয়ন প্রকল্পের সঙ্গে এর সংযোগের বিষয়টি গুরুত্ব পায়। তার দাবি, এসব পদক্ষেপের ফলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হবে এবং জনগণ উপকৃত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভোক্তা সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ক্যাব ও পাওয়ারইন এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভোক্তা সুরক্ষা জোরদার, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি, গবেষণা, নীতিগত অ্যাডভোকেসি এবং প্রযুক্তিনির্ভর ভোক্তা সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব...

রিজেন্টের সাহেদকে পুনরায় গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। সোমবার পল্লবী থানায় দায়ের করা একটি ওয়ারেন্টভুক্ত মামলার ভিত্তিতে...

পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজান থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে থাকায় রোববার (১ জুন) তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া...

গণভোট যে আদেশের ভিত্তিতে হয়েছে, সেটি বৈধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোট যে আদেশের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে, সেটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণভোট আয়োজনের জন্য অধ্যাদেশ জারি করা হলেও...

Recent Comments