- পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ক্যাবলস লিমিটেড তাদের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানির সূত্রে জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি বিকাল ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিতে থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করবে কোম্পানিটি।


