Tuesday, June 16, 2026
Home পুঁজিবাজার বুধবার থেকে পুঁজিবাজারে বাড়ছে লেনদেনের সময়

বুধবার থেকে পুঁজিবাজারে বাড়ছে লেনদেনের সময়

আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় ৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ জুন) ডিএসই থেকে এ তথ্য জানানো হয়। নতুন সূচি অনুযায়ী ডিএসইতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন হবে।

বর্তমানে শেয়ারবাজারে মূল লেনদেন শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় দুপুর ১টা ৫৫ মিনিটে। নিয়মিত লেনদেনের শেষে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিট পোস্ট ক্লোজিং শেসন রয়েছে।

নতুন সূচি অনুযায়ী, মূল লেনদেনের পাশাপাশি ৫ মিনিট পোস্ট ক্লোজিং শেসনও বাড়ানো হয়েছে। ডিএসইর সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে নিয়মিত লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন চলবে।

নিয়মিত লেনদেন শেষ দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এই ১০ মিনিটে বিনিয়োগকারীরা কোনো নতুন দাম প্রস্তাব করতে পারবেন না। তবে কেউ চাইলে ক্লোজিং প্রাইজে ক্রয় বা বিক্রয় করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments