Wednesday, July 8, 2026
Home কর্পোরেট ইলেকট্রনিকসের ব্যবসায় আকিজ রিসোর্স

ইলেকট্রনিকসের ব্যবসায় আকিজ রিসোর্স

আকিজ রিসোর্স এবার যুক্ত হয়েছে কনজ্যুমার ইলেকট্রনিকসের ব্যবসায়। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার আকিজ কনজ্যুমার ইলেকট্রনিকসের অধীনে ‘অর্কা’ ব্র্যান্ডের প্রথম আউটলেট রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে আকিজ রিসোর্স এর ক্লাস্টার সিইও শাহরিয়ার ইশতিয়াক হালিম, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ক্লাস্টার সিএফও আশফাক হোসেন চৌধুরী, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিম, ডেপুটি সিওও  সোহানুর রহমান সোহানসহ আকিজ রিসোর্স এর বিভিন্ন বিজনেস ইউনিটের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে আউটলেটক্রেন্দ্রিক এবং গ্লোবাল ব্র্যান্ড নিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে অর্কা ব্র্যান্ডের নামে বাংলাদেশে পণ্য উৎপাদন এবং বাজারজাত করার পরিকল্পনা রয়েছে শিল্পগ্রুপটির।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, অর্কা হবে একটি কমপ্লিট হোম অ্যাপ্লায়েন্স ও অফিস সলিউশন। এখানে  রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ওভেনসহ নানা ধরনের হোম অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যাবে। স্যামসাং, এলজি, হিটাচি, হায়ার, ওয়ার্লপুল, প্যানাসনিক, ফিলিপসসহ বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডের পণ্য এখানে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমটিবি ও দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গ্রাহকদের জন্য সহজ শর্তে গৃহঋণ সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর...

অর্থ মন্ত্রণালয়-এডিবি-বাংলাদেশ ব্যাংক-যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

পাবনায় সম্ভাবনাময় নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ...

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য মাজাকাত হারুনকে চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার (৮...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে সি পার্ল বিচ রিসোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে সি পার্ল বিচ...

Recent Comments