Thursday, July 23, 2026
Home জাতীয় রাজনীতি এখন সময় ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেওয়ার: হাসনাত আবদুল্লাহ

এখন সময় ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেওয়ার: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটকে বিজয়ী করতে মাঠপর্যায়ে জোরালো প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, নির্বাচনে সাফল্য পেতে হলে এখনই প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে যেতে হবে এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দুর্নীতিবাজদের এই দেশে আর কোনো জায়গা হবে না। দুর্নীতি করে ক্ষমতায় থাকার চেয়ে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করাই অনেক সম্মানজনক। যারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি মহল স্বৈরতন্ত্র কায়েম করতে চাইলেও জনগণ তা আর মেনে নেবে না।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হয়ে সংসদে গেলে দেশ একটি নতুন ও পরিবর্তিত বাংলাদেশ পাবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সংসদে।

নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চান্দলা ইউনিয়নের আমির অধ্যাপক আমিরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন রহমাতুল্লাহ খান।এ সময় কুমিল্লা-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। আমরা বিজয়ী হলে জনতার পার্লামেন্ট গঠন করব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত, ছাত্রশিবির, এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সক্রিয় গণসংযোগ জোরদারের আহ্বান জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments