Tuesday, April 21, 2026
Home অর্থ-বানিজ্য ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কমেছে ২০%

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কমেছে ২০%

ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স প্রবাহ প্রায় ২০.২৯ শতাংশ কমে ১.৫৬ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। এরজন্য রেমিট্যান্সের ক্ষেত্রে দুর্বল ডলার রেটকে (বিনিময় হার) দায়ী করেছেন ব্যাংকাররা।

বুধবার (১ মার্চ) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার।

ব্যাংকাররা বলছেন, খোলা বাজারের তুলনায় ব্যাংকিং চ্যানেলে রেট কম হওয়ায় হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠাচ্ছেন অনেক প্রবাসী। এর ফলে রেমিট্যান্স প্রবাহ কমেছে।

এছাড়া, চলতি মার্চের শেষে রমজানের রোজা শুরু হবে। সে উপলক্ষে প্রবাসীরা রোজার আগে আগে সংসারের খরচ মেটাতে ব্যাপক পরমাণ রেমিট্যন্স পাঠাবেন, তাই এই প্রবাহটা বাড়বে মার্চ মাসেই।

যদিও চলতি বছরের ফেব্রুয়ারির আগের ২০২২ সালের ফেব্রুয়ারির তুলনায় রেমিট্যান্স প্রায় ৪.৪৬ শতাংশ বেশি হয়েছে। গেল বছর ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আয় হয়েছিল ১.৪৯ বিলিয়ন ডলার।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে মোট রেমিট্যান্স আয় হয়েছে ১৪.০১ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৩.৪৩ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭৫ মিলিয়ন ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩৮ মিলিয়ন ডলার। এছাড়া, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৪ মিলিয়ন ডলার এবং বিদেশিখাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে মাত্র ৬ মিলিয়ন ডলার।

আলোচিত সময়ে ৭ ব্যাংক কোনো রেমিট্যান্স সংগ্রহ করতে পারেনি। এগুলো হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

জুলাই ও আগস্টে রেমিট্যান্স প্রবাহ ছিল গড়ে ২ বিলিয়ন ডলার। তবে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনকে বেসরকারি খাতে আমদানি-রপ্তানি লেনদেন এবং রেমিট্যান্সের জন্য ডলার বিনিময়ের হার নির্ধারণের অনুমোদন দেওয়ার পর, পরবর্তী তিন মাসে আয় নেমে আসে ১.৫ বিলিয়ন ডলারে।

যদিও সরকার ও কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে বেশকিছু উদ্যোগ নিয়েছে। বর্তমানে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের ডলার বিনিময় হার ১০৭ টাকা। এছাড়া, প্রতি ডলার প্রতি ২.৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। সেইসঙ্গে, যে সমস্ত ব্যাংকের বিদেশে এক্সেঞ্জ হাউজ রয়েছে, তাদেরকে রেমিট্যান্স বাবদ ফি না নেওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে।

এছাড়া সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২০,০০০ ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠাতে প্রেরকদের কোনো ঘোষণা দিতে হবে না। যদিও ফরেন এক্সচেঞ্জ ট্রান্সেকশন ২০১৮-এর নির্দেশনা অনুসারে, ১০,০০০ বা তার সমমূল্য অভ্যন্তরীণ রেমিট্যান্সের ক্ষেত্রে কোনো ঘোষণার প্রয়োজন নেই বলে উল্লেখ রয়েছে।

কয়েকটি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা বলেন, রেমিট্যান্স কমার অন্যতম কারণ হলো খোলা বাজারের তুলনায় বিনিময় হার কম হওয়া। বর্তমানে খোলাবাজারে ডলার রেট ১১২ থেকে ১১৪ টাকা। অথচ ব্যাংকিং চ্যানেলে রেট হলো ১০৭ টাকা, যার কারণে হুন্ডিতে রেমিট্যান্সে আসছে বেশি।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, “আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে, রোজার এক মাস আগে রেমিট্যান্স কমে যায়। কারণ প্রবাসীরা রোজায় পরিবারের খরচ মেটাতে রোজার আগের সপ্তাহে বেশি রেমিট্যান্স পাঠান। আশা করছি, আগামী মাসে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।”

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে প্রায় ১১ লাখ ৩৫ হাজার জন নতুন করে বিদেশে গিয়েছেন। যদিও ২০২১ সালে এই সংখ্যা ছিল মাত্র ৬ লাখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

‘আমরা উত্তরাধিকার সূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। তিনি দাবি করেন, “উত্তরাধিকারসূত্রে আমরা একটি...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্যরা। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস...

খুলনায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের “ক্যারিয়ার গাইড স্পেশাল ট্রেনিং” অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর উদ্যোগে যশোর শিল্পকলা অ্যাকাডেমিতে “Career Guide Special Training” শীর্ষক একটি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের ব্রাঞ্চ...

না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষ কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় আকস্মিকভাবে দেশের বিভিন্ন...

Recent Comments