Tuesday, April 21, 2026
Home কর্পোরেট খুলনায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের “ক্যারিয়ার গাইড স্পেশাল ট্রেনিং” অনুষ্ঠিত

খুলনায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের “ক্যারিয়ার গাইড স্পেশাল ট্রেনিং” অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর উদ্যোগে যশোর শিল্পকলা অ্যাকাডেমিতে “Career Guide Special Training” শীর্ষক একটি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান। Chief Speaker হিসেবে বক্তব্য প্রদান করেন পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং Keynote Speaker হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক অনুপম দাস ও এমদাদুল হক সাহিল এবং এজিএম মোঃ ওবায়দুর রহমান মন্ডল। এছাড়াও খুলনা টেরিটরির ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সকাল ৯:০০ ঘটিকায় শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল।

উল্লেখ্য, সোনালী লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে খুলনা বিভাগের ১৫ টি শাখা অফিসের মাধ্যমে ৬২ হাজারের অধিক বীমা গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বীমা সেবা প্রদান করছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত শুধুমাত্র খুলনা বিভাগ থেকেই প্রথম বর্ষ ও রিনিওয়াল মিলে প্রায় ১২ কোটি টাকা প্রিমিয়াম অর্জিত হয়েছে, ২০২৫ সালে যা ছিল সর্বমোট ৪৫ কোটির অধিক টাকা। শুধুমাত্র এই বিভাগ থেকেই ২০২৬ এর মার্চ পর্যন্ত প্রায় ৫ (পাঁচ) কোটি টাকা বীমাদাবী পরিশোধিত হয়েছে, এছাড়া ২০২৫ -এ সর্বমোট ১৫ কোটির অধিক টাকা বীমাদাবী হিসেবে পরিশোধ করা হয়। শুধুমাত্র খুলনা বিভাগে ৭,০৯৯ জন মাঠকর্মী রয়েছেন তন্মধ্যে ২০২৬ এর মার্চ পর্যন্ত বীমাকর্মী নিয়োগ হয়েছে ২৫৭ জন, যারা নিরবিচ্ছিন্নভাবে গ্রাহকসেবা প্রদান করছেন।

এছাড়া বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে সোনালী লাইফ সার্বিকভাবে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে — ২০২৩ সালে ৪৫ কোটি টাকার অধিক, ২০২৪ সালে ১৫০ কোটি টাকার অধিক, ২০২৫ সালে ৪৩২ কোটির অধিক এবং ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা বীমাদাবি হিসেবে পরিশোধ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে কোম্পানী সংশ্লিষ্ট সবাই আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্যরা। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস...

খুলনায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের “ক্যারিয়ার গাইড স্পেশাল ট্রেনিং” অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর উদ্যোগে যশোর শিল্পকলা অ্যাকাডেমিতে “Career Guide Special Training” শীর্ষক একটি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের ব্রাঞ্চ...

না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষ কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় আকস্মিকভাবে দেশের বিভিন্ন...

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

সিরাজগঞ্জ আদালতের নির্দেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ...

Recent Comments