Sunday, June 14, 2026
Home অর্থ-বানিজ্য মে’তে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান; উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি

মে’তে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান; উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দরে এক লাখ টন তেল বোঝাইয়ের পর এমটি নিনেমিয়া নামের জাহাজটি আজ ভোরে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে। তেলের এ চালান এলেই কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাওয়া একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আবার উৎপাদনে ফিরবে।

মে মাসেই সৌদি আরব ও সংযুক্ত আমিরাত থেকে ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে আরও দুটি জাহাজ। স্পট মার্কেট থেকে বাড়তি দামে এসব তেল কেনা হলেও জ্বালানির সরবরাহ সংকট কাটাতে এসব ক্রুড অয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অপরিশোধিত তেলের জন্য পুরোপুরি মধ্যপ্রাচ্যর উপর নির্ভরশীল বাংলাদেশ। বছরে প্রায় ১৫ লাখ টন জ্বালানি তেল পরিশোধন করে বাজারজাত করে ইস্টার্ন রিফাইনারি। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান হরমুজ প্রণালি আটকে দিলে বন্ধ হয় অপরিশোধিত তেল আমদানি।

এতে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়ে ইস্টার্ন রিফাইনারির এক লাখ টনের ক্রুড অয়েলের জাহাজ। ফলে স্পট মার্কেট থেকে চড়া দামেই বেশি করে পরিশোধিত তেল কিনতে হচ্ছে সরকারকে। এদিকে, মজুত তেল দিয়ে টেনেটুনে প্রায় দেড় মাস চালালেও অপরিশোধিত তেল সংকটে ১৩ এপ্রিল একমাত্র তেল শোধনাগারে ইস্টার্ন রিফাইনারির মূল দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়।

অবশেষে যুদ্ধ শুরুর ৫০ দিন পর বিকল্প পথে লোহিত সাগর দিয়ে আমদানি করা হচ্ছে ক্রুড অয়েল। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল বোঝাইয়ের পর ভোরে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে জ্বালানি তেলবাহী জাহাজটি। পৌঁছাবে মে’র প্রথম সপ্তাহে। এতে আবার পুরোদমে উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি। স্বস্তির খবর দুই লাখ টন ক্রুড অয়েল নিয়ে আগামী মে মাসেই বন্দরে ভিড়বে আরও দুটি জাহাজ।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক বলেন, ‘আমরা তিনটা কার্গোর কথা বললাম, তিন লাখ টন।’

এদিকে, জ্বালানি সংকট নেই বললেও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সড়ক ও নৌপথে পণ্য পরিবহণে ভোগান্তি কাটছে না। বেড়েছে পণ্য পরিবহণ ব্যয়। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় বহিনোর্ঙরে পণ্য খালাস ও অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহণে সংকট বেড়েছে।

লাইটারেজ জাহাজ মালিক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘মোট ১২০টা জাহাজ চট্টগ্রামে বসা আছে তেলের সংকটের জন্য। ম্যানেজ করে করে যাচ্ছে, কিন্তু আশানুরুপ পাচ্ছে না। সরকার তেলের রেট বাড়িয়েছে তেল পাওয়া দরকারম, কিন্তু তাও পাওয়া যাচ্ছে না।’

বর্তমানে বহির্নোঙরে প্রায় ৮০টি জাহাজ পণ্য খালাসের জন্য অবস্থান করলেও চাহিদা অনুযায়ী লাইটারেজ পাচ্ছে না। ফলে খালাসে বিলম্বের কারণে ডেমারেজ দিতে হচ্ছে আমদানিকারককে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments