Saturday, June 13, 2026
Home জাতীয় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

সিরাজগঞ্জ আদালতের নির্দেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার সাম্প্রতিক কিছু বক্তব্যকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের হওয়ায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে একটি বক্তব্যে তাকে ‘নাস্তিক’ আখ্যা দেন আমির হামজা। ঘটনাটি কুষ্টিয়ার সদর উপজেলার একটি মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্য থেকে ছড়িয়ে পড়ে। এ বক্তব্যকে মানহানিকর দাবি করে সিরাজগঞ্জে তার বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়।

এছাড়া একই ঘটনায় পৃথকভাবে আরও একটি মানহানির মামলা করা হয়েছে, যেখানে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) বদলি নিয়ে করা এক মন্তব্যও নতুন করে বিতর্ক সৃষ্টি করে। একটি বক্তব্যে আমির হামজা দাবি করেন, বর্তমান ডিসি বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এ অভিযোগের প্রেক্ষিতে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে তার বক্তব্যের প্রমাণসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

আইনজীবীরা বলছেন, প্রমাণ ছাড়া এমন অভিযোগ জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এসব ঘটনার প্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments