Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য দাম কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের

দাম কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের

বেসরকারি অপারেটরদের সরবরাকৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম মার্চ মাসের জন্য ৭৬ টাকা কমিয়ে ১,৪২২ টাকা করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম প্রতি কেজিতে কমিয়ে ১১৮.৫৪ টাকা করেছে।

তবে সরকারের সরবরাহ করা এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে দুই মাস ধরে দাম কমার পরে গত ৩ ফেব্রুয়ারি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৬২ টাকা বেড়ে যায়। ওই সময় প্রতি কেজিতে প্রায় পাঁচ টাকা দাম বেড়েছিল।

ফলে, বেসরকারি অপারেটরদের সরবরাহ করা ১২ কেজির সিলিন্ডারের দাম জানুয়ারির দামের চেয়ে ৬২ টাকা বেড়ে ১,২৪০ টাকায় পৌঁছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকার জন্য সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে বিইআরসি।

এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের সৌদি কনট্রাক্টের দাম প্রতি টন ৭৩৩ মার্কিন ডলার বিবেচনায় নিয়ে কমিশন এ দাম সমন্বয় করেছে।

তবে রেটিকুলেটেড এলপিজির দাম মার্চের জন্য প্রতি কেজি ১১৫.৩১ টাকায় স্থির রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments