Tuesday, April 21, 2026
Home কর্পোরেট আইসিবির ম্যানেজমেন্ট কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত

আইসিবির ম্যানেজমেন্ট কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ৩টায় কর্পোরেশনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরদিন মঙ্গলবার (১৯ আগস্ট) আইসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

সভায় মূলত ১০৫তম সভার গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কর্পোরেশনের বিভিন্ন শাখা, বিভাগ ও সাবসিডিয়ারি কোম্পানিগুলোর কার্যক্রমের সার্বিক সমন্বয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা, মহাব্যবস্থাপক, বিভিন্ন সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্পোরেট ও স্থানীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক, সিস্টেম ম্যানেজার, সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখা অফিসগুলোর প্রধানরাও যুক্ত হন। উপস্থিতরা আর্থিক খাতের উন্নয়ন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়ে কর্পোরেশনের ভূমিকা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। আইসিবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, সভার আলোচনার ভিত্তিতে গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়িত হলে কর্পোরেশনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্যরা। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস...

খুলনায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের “ক্যারিয়ার গাইড স্পেশাল ট্রেনিং” অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর উদ্যোগে খুলনা শিল্পকলা অ্যাকাডেমিতে “Career Guide Special Training” শীর্ষক একটি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের ব্রাঞ্চ...

না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষ কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় আকস্মিকভাবে দেশের বিভিন্ন...

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

সিরাজগঞ্জ আদালতের নির্দেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ...

Recent Comments