Saturday, July 4, 2026
Home কর্পোরেট মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চার লিমিটেডের (ডিএফএসকে বিডি) সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে প্রাইম অ্যাসপায়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজিউমারস অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের (ডিএফএসকে বিডি) ব্যবস্থাপনা পরিচালক মো. মোহতাসিম আল রাফিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ডিএফএসকে থেকে গাড়ি ক্রয়ে ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল-ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments