Saturday, July 4, 2026
Home পুঁজিবাজার সিএসই পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

সিএসই পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

পুঁজিবাজার বিষয়ে ভারতের সমৃদ্ধ অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

ভারত বাংলাদেশকে কেবল প্রতিবেশী হিসেবেই নয়, বরং প্রকৃত উন্নয়ন অংশীদার হিসেবে দেখে বলে জানান তিনি। সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নকে কেন্দ্র করে একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন, যেখানে ভারতের সঙ্গে সহযোগিতার সুস্পষ্ট সম্ভাবনার কথা তুলে ধরা হয়। তিনি ভারতের পুঁজিবাজারের অভিজ্ঞতাকে আরো গভীরভাবে কাজে লাগানোর আহ্বান জানান, বিশেষ করে বাজারের বহুমুখীকরণ ও পণ্যভিত্তিক ডেরিভেটিভস বাজার গড়ে তোলার ক্ষেত্রে। তিনি বাংলাদেশের পুঁজিবাজারে বিদ্যমান সম্ভাবনাগুলো অন্বেষণের জন্য ভারতীয় ব্রোকার ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান।

ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন পুঁজিবাজার বিষয়ে নিজ দেশের সমৃদ্ধ অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, ‘যৌথ কারিগরি সেশন, বিশেষায়িত কর্মশালা এবং নলেজ ট্রান্সফার প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশেষত কমোডিটি ডেরিভেটিভস খাতে ভারতের পরীক্ষিত দক্ষতা কাজে লাগিয়ে তার আর্থিক বাজারকে আরো উন্নত করতে পারে, যা হবে বাংলাদেশের পণ্য খাতসংশ্লিষ্ট অংশীজনদের জন্য মূল্য নির্ধারণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (এমসিইএক্স) কমোডিটি ডেরিভেটিভসের ক্ষেত্রে একটি বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) আনুষ্ঠানিক সহযোগিতা প্রাপ্তির মাধ্যমে এর সফল মডেলটি সিএসইর জন্য একটি ব্লুপ্রিন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের এ আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত বাংলাদেশকে কেবল প্রতিবেশী হিসেবেই নয়, বরং প্রকৃত উন্নয়ন অংশীদার হিসেবে দেখে। তাই আমরা এ পথচলায় একসঙ্গে এগিয়ে যাব। বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরজীবী হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments