Sunday, July 26, 2026
Home কর্পোরেট স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

দেশের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে সোমবার (১৮ আগস্ট) রাজধানীতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, এনএসইউ’র প্রথম প্রকল্প হিসেবে “স্টার্টআপস নেক্সট”-এর সাথে যুক্ত উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা, ক্যাশ ম্যানেজমেন্ট ও ব্যবসায়িক পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক। এ উদ্যোগ বাস্তবায়িত হবে কমিউনিটি ব্যাংক ও স্টার্টআপ বিষয়ক প্রথম উদ্যোগের মাধ্যমে- যা দেশের প্রথম ব্যাংক পরিচালিত প্রকল্প হিসেবে বিবেচিত হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত চুক্তিপত্রটি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ড. এ কে এম ওয়ারেসুল করিম, এনএসইউ স্টার্টআপস নেক্সট এর পরিচালক স্যামুয়েল মুরসালিন, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমান।

চুক্তি স্বাক্ষর শেষে কিমিয়া সাআদত বলেন, নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে তাদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা, পরামর্শ এবং আত্মবিশ্বাস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে প্রফেসর হান্নান চৌধুরী বলেন, কমিউনিটি ব্যাংকের সঙ্গে এ সহযোগিতা শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগকে আরও প্রসারিত করবে। এছাড়াও একাডেমিক জ্ঞান ও উদ্ভাবনের সঙ্গে প্রফেশনাল ব্যাংকিং সহযোগিতা যুক্ত হলে দেশের স্টার্টআপ খাত আরও শক্তিশালী হবে।

উভয় প্রতিষ্ঠান মনে করে, এ ধরনের বিশ্ববিদ্যালয়-খাত সংশ্লিষ্ট সহযোগিতা বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে এবং উদ্যোক্তাদের পথচলা আরও সহজতর করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments