Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার আইসিবির বাংলাদেশ ফান্ড তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগে ৮৫৩ কোটি টাকা লোকসান

আইসিবির বাংলাদেশ ফান্ড তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগে ৮৫৩ কোটি টাকা লোকসান

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি পরিচালিত বাংলাদেশ ফান্ডের প্রায় ৮৫৩ কোটি টাকা লোকসান হয়েছে। মূলত ফান্ডটির তহবিল যেসব খাতের সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়েছিল সেগুলোর ক্রয়মূল্যের চেয়ে বর্তমান বাজারমূল্য কমে গেছে। এক্ষেত্রে বিনিয়োগের মূল্য হ্রাসজনিত কারণে ফান্ডটির লোকসান হয়েছে। কোম্পানিটির সর্বশেষ বিনিয়োগ বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, তালিকাভুক্ত কোম্পানি, বন্ড ও অন্যান্য সিকিউরিটিজে ক্রয়মূল্যে বাংলাদেশ ফান্ডের মোট বিনিয়োগের পরিমাণ ছিল ২ হাজার ২০৮ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা। ২০২৫ সালের ৩০ জুন শেষে এ বিনিয়োগের বাজারমূল্য ১ হাজার ৩৫৬ কোটি ১০ হাজার টাকায় দাঁড়িয়েছে। ফলে ফান্ডটির ৮৫২ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা লোকসান হয়েছে।

এর মধ্য সবচেয়ে বেশি ১৯২ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা লোকসান হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। এ খাতে ফান্ডটির ক্রয়মূল্যে বিনিয়োগ ছিল ৪৭২ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকা, যার বর্তমান বাজারমূল্য ২৮০ কোটি ৪ লাখ ২০ হাজার টাকা।

এরপর সবচেয়ে বেশি ১২৬ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকা লোকসান ছিল আর্থিক প্রতিষ্ঠান খাতে। এ খাতে ফান্ডটির ক্রয়মূল্যে বিনিয়োগ ছিল ১৭০ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকা, যার বর্তমান বাজারমূল্য ৪৪ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা।

তৃতীয় সর্বোচ্চ লোকসান হয়েছে প্রকৌশল খাতে। এ খাতে ফান্ডটির ক্রয়মূল্যে বিনিয়োগ ছিল ২০৬ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকা, যার বর্তমান বাজারমূল্য ১১৫ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা কমে ৯১ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকায় দাঁড়িয়েছে।

এছাড়া ক্রয়মূল্যের তুলনায় বর্তমান বাজারমূল্য কমে যাওয়ায় ফান্ডটির বীমা খাতে ১০৫ কোটি ৫১ লাখ ৪০ হাজার, ব্যাংক খাতে ৭৩ কোটি ৯ লাখ ৪০ হাজার, সিমেন্ট খাতে ৫৬ কোটি ৭৭ লাখ ৪০ হাজার, ওষুধ ও রসায়ন খাতে ৪৪ কোটি ৩৫ লাখ ৭০ হাজার, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার, সিরামিক খাতে ৩১ কোটি ৭০ লাখ ৯০ হাজার, বস্ত্র খাতে ২৪ কোটি ৬ লাখ ৭০ হাজার, সেবা ও আবাসন খাতে ৬ কোটি ৮১ লাখ ৭০ হাজার, টেলিযোগাযোগ খাতে ৭ কোটি ৬০ লাখ ৭০ হাজার, চামড়া খাতে ৮ কোটি ১১ লাখ ৮০ হাজার, মিউচুয়াল ফান্ড খাতে ১২ কোটি ২১ লাখ ২০ হাজার, করপোরেট বন্ড খাতে ৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার, বিবিধি খাতে ৪ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ও তথ্যপ্রযুক্তি খাতে ২ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা লোকসান হয়েছে।

তবে ফান্ডটি সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে ১ কোটি ৬১ লাখ টাকা মুনাফা করেছে। এ খাতে ফান্ডটির বাজারমূল্যে বিনিয়োগ ছিল ১২৮ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা, যার বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ১৩০ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments