Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য ডিম ও পেঁয়াজের দামে হঠাৎ উর্ধ্বগতির কারণ কী?

ডিম ও পেঁয়াজের দামে হঠাৎ উর্ধ্বগতির কারণ কী?

রাজধানীর বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ডিম ও পেঁয়াজের দাম। কয়েক সপ্তাহ আগেও স্থিতিশীল থাকলেও এখন এসব পণ্যের দামে বড় ধরনের উত্থান দেখা যাচ্ছে, যা মধ্যবিত্তের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে।

সপ্তাহখানেক আগেও যেখানে প্রতি ডজন লাল ডিম ১২০ টাকায় পাওয়া যেত, বর্তমানে সেটি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সাদা ডিমের দামও বেড়ে দাঁড়িয়েছে ১২০ থেকে ১২৫ টাকায়, যা আগে ছিল ১১০ টাকা। পাড়া-মহল্লার দোকানগুলোতে এসব পণ্য আরও ৫-১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা বলছেন, দাম হঠাৎ বেড়ে গেছে, এর পেছনের কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন। তবে পাইকাররা বলছেন, সবজি, মাছ ও মাংসের দাম বাড়ায় ডিমের চাহিদা বেড়েছে। চাহিদা বেশি, কিন্তু সরবরাহ কম—এই ব্যবধানেই মূলত দাম বেড়েছে।

একই চিত্র পেঁয়াজের ক্ষেত্রেও। কেজি প্রতি দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়াই এর মূল কারণ বলে জানান বিক্রেতারা। তারা বলেন, মৌসুমের শেষ এবং চলমান বৃষ্টিতে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দিয়েছে।

ভোক্তারা বলছেন, বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন। বেসরকারি চাকরিজীবী সজল আহমেদ বলেন, “সব কিছুর দাম এমনিতেই বেশি। এখন ডিম-পেঁয়াজের দাম একসঙ্গে বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

Recent Comments