Sunday, June 14, 2026
Home পুঁজিবাজার দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশ কিছু কোম্পানির শেয়ারদরে বড় দরপতন দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৫৩ শতাংশ কমে গেছে। ফলে কোম্পানিটি দরপতনের তালিকায় শীর্ষস্থান দখল করে।  দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উসমানীয়া গ্লাস। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৩৬ শতাংশ কমে গেছে। এ ছাড়া ৬ দশমিক ৯২ শতাংশ দরপতনের ফলে তৃতীয় স্থানে উঠে এসেছে রেনউইক যজ্ঞেস্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

ডিএসইতে এদিন দরপতনের তালিকায় থাকা অন্যান্য উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক, যার শেয়ারদর কমেছে ৬ দশমিক ২২ শতাংশ। ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর ৬ দশমিক ২১ শতাংশ হ্রাস পেয়েছে। তাল্লু স্পিনিংয়ের শেয়ারদর ৩ দশমিক ৮৪ শতাংশ কমেছে, আর বেক্সিমকো ফার্মার শেয়ারদর ৩ দশমিক ৬৯ শতাংশ কমেছে।  এ ছাড়াও, এপেক্স ট্যানারির শেয়ারদর কমেছে ৩ দশমিক ৪৫ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৩ দশমিক ১২ শতাংশ, এবং পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর কমেছে ৩ দশমিক ১১ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রম...

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে...

আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা...

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

Recent Comments