শেয়ারবাজারে শেয়ার কেনাবেচনার প্রক্রিয়া নিষ্পন্নের সময় কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি লেনদেনের নিষ্পত্তিতে ‘টি+শূন্য’ চালুর কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
অন্যদিকে জেড ক্যাটাগরির শেয়ার লেনদেন নিষ্পত্তি হয় টি+৩ পদ্ধতিতে। এই পদ্ধতিতে শেয়ার কেনাবেচার চতুর্থ দিনে এর নিষ্পত্তি হয়।
কেউ কেনাবেচনা হওয়া শেয়ার বা শেয়ার বিক্রির টাকা ব্যবহার করা যায় লেনদেন হওয়ার দুদিন পর। ‘টি+শূন্য’ হলে সেটা দিনের দিন সম্পন্ন হয়ে যাবে।
শেয়ার নিষ্পত্তির সময় কমলে লেনেদেনে গতি বাড়বে। বর্তমানে কোনো শেয়ার বিক্রি করে বিক্রিত অর্থ পুনরায় বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীকে ২ দিন অপেক্ষা করতে হয়। অন্যদিকে কোনো শেয়ার কিনলে সেটি বিক্রি করার জন্যেও ২ দিন অপেক্ষা করতে হয়। একই দিনে লেনেদেন নিষ্পন্ন হলে বিনিয়োগকারী শেয়ার বিক্রির টাকায় পরদিনই নতুন শেয়ার কিনতে পারবেন, একইভাবে কেউ শেয়ার কিনলে পরদিনই তা বিক্রি করতে পারবেন।


