Friday, July 17, 2026
Home অর্থ-বানিজ্য সাত দেশ থেকে ১৪.২৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

সাত দেশ থেকে ১৪.২৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছরের প্রথম ছয় মাসে সাত দেশের আটটি প্রতিষ্ঠান থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানি করতে যাচ্ছে সরকার। এ প্রক্রিয়ায় ব্যয় হবে প্রায় ১১ হাজার ৪৭৯ কোটি টাকা।  বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়।

জ্বালানি আমদানির এ পরিকল্পনায় ইন্দোনেশিয়া, আরব আমিরাত, ভারত, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ওমানের আটটি প্রতিষ্ঠান থেকে পরিশোধিত তেল আমদানি করা হবে। এসব তেলের মধ্যে রয়েছে গ্যাস অয়েল ৮ লাখ ৮০ হাজার টন, জেট এ-১: ১ লাখ ৯০ হাজার টন, মোগ্যাস ৭৫ হাজার টন, ফার্নেস অয়েল ২ লাখ ৫০ হাজার টন এবং মেরিন ফুয়েল ৩০ হাজার টন।  জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, জি-টু-জি ভিত্তিতে এই আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। জানুয়ারি-জুন ২০২৫ সময়কালে এসব তেল সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত তেল আমদানির প্রস্তাব ইতোমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে। গত বছরের ২৪ অক্টোবর সিসিইএ সভায় এই অনুমোদন দেওয়া হয়।  এই উদ্যোগের মাধ্যমে সরকার দেশের জ্বালানি চাহিদা পূরণে একটি দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করছে, যা অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল রাখার পাশাপাশি জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি

দেশের প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য সুলভমূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে’: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে...

হুমায়ুন কবিরের সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকের বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বেসামরিক...

প্রগতি ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফের চেয়ারম্যানের পদ ছাড়লেন খলিলুর রহমান

প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। তিনি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক...

Recent Comments